চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হারালেন অভিনেতা মহেশ বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

চলে গেলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বাবা এবং তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কৃষ্ণা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টা নাগাদ প্রয়াত হন কিংবদন্তী এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এর আগে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে অচেতন অবস্থায় হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে নেওয়ার পর কৃষ্ণার ২০ মিনিট সিপিআর করানো হয়। তারপর তাকে আইসিইউ-তে নিয়ে ভেন্টিলেটর সাপোর্টেও রাখা হয়।

কিন্তু শেষ রক্ষা আর হলো না তার। প্রিয়জনদের রেখে পাড়ি দিলেন পরলোকে। তাইতো শোকের ছায়ায় জর্জরিত এখন তার পুরো পরিবার।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতা ছিলেন কৃষ্ণা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয়।

তবে শুধু অভিনয় নয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন মহেশবাবুর বাবা। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি, পরে সাংসদও হন। কিন্তু রাজীব গান্ধী মৃত্যুর পর রাজনীতি থেকে বিদায় নেন তিনি।

Reneta

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষ্ণামহেশ বাবুমহেশ বাবুর বাবামারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT