আদালত

কৃষকলীগ সভাপতি সমীর চন্দ ৩ দিনের রিমান্ডে

সমীর চন্দের ছবি, কৃষকলীগ সভাপতি, ৩ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকলীগ সভাপতি সমীর চন্দের ছবি, তিনি ৩ দিনের রিমান্ডে রয়েছেন, তার পাশে অন্য নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার মামলায় কৃষকলীগের সভাপতি সমীর চন্দের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে কৃষকলীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বিষয়:৩ দিনের রিমান্ডে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…