চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ অস্ট্রিয়ান জর্জ কোটান মারা গেছেন। হাঙ্গেরির বুদাপেস্টে জন্ম নেয়া অস্ট্রিয় মিডফিল্ডার বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের ছেলেদের ফুটবল দলের একমাত্র সাফ জয়ের সময় দায়িত্বে ছিলেন ৭৭ বছরে চলে যাওয়া কোচ।

স্পেনের ক্লাব ফুটবলের দ্বিতীয় বিভাগের দল লেভান্তের সহকারী কোচের দায়িত্ব পালনের পর ২০০২-০৩ মৌসুমে বাংলাদেশের দায়িত্ব নেন কোটান। ওই মৌসুমে সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসে বাংলাদেশে। ঢাকায় বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে মালদ্বীপকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের দল।

উয়েফার লাইসেন্সধারী এ কোচ ওই মৌসুমের পর বাংলাদেশের ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ কেসিতে যোগ দেন। এরপর ২০০৮-০৯ মৌসুমে পাকিস্তান দলের ম্যানেজার হন। ২০১৪-১৫ মৌসুমে আবারও বাংলাদেশে ফিরে আসেন কোটান। দায়িত্ব নেন আবাহনী লিমিটেডের, ২০১৬-১৭ মৌসুমও কাটান সেখানেই।

আগামী ৬ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সাফজয়ী কোচের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ফুটবলার ও সমর্থকরা শোক প্রকাশ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাবাংলাদেশলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

মে ২২, ২০২৬

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT