বিনোদন

বাথরুমে মিললো কোরিয়ান গায়িকার মরদেহ

কোরিয়ান গায়িকার মরদেহ বাথরুমে পাওয়া গেছে, তদন্ত চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাথরুমে কোরিয়ান গায়িকার মরদেহ পাওয়া গেছে, পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কথা ছিল ক্যারিয়ারের ৩৩তম কনসার্টে অংশ নেওয়ার, কিন্তু মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিট আগেই বাথরুম থেকে উদ্ধার হলো জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের মরদেহ!

গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের। তিনি মঞ্চ মাতাবেন, যারই অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। কিন্তু তার কয়েক মিনিট আগ পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি এই গায়িকার। তখনই লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা।

এ সময় বাথরুমে খুঁজতে গিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে লি সাং ইউনের মরদেহ। গায়িকাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের তরফে। যদিও কীভাবে গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়:মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…