চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনালের চাঁটগাঁইয়া ‘আইটেম গানে’ পর্দা মাতাবেন ফারহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির আইটেম গান ‘আগুন লাগাই লো’ গেয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন কোনাল। গানে বুবলীর সঙ্গে পর্দা মাতিয়েছিলেন শাকিব। চ্যানেল আই সেরাকণ্ঠের এই শিল্পী এবার নাটকের এ সময়ের আলোচিত অভিনেতা মুশফিক ফারহানের ‘হাঙর’ নাটকের আইটেম গানে কণ্ঠ দিলেন।

যে গানে ফারহানও এবার ছোটপর্দা মাতাবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কোনালের গাওয়া এ গানটি সম্পূর্ণ চাঁটগাঁইয়া (চট্টগ্রাম) ভাষায়।

মাহমুদ মাহিমের পরিচালনায় ‘হাঙর’ নাটকের এই আইটেম গানটির মাধ্যমে প্রথমবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।

‘প্রেমের বান’ শিরোনামে এ গানটি লিখেছেন এম এ আলম শুভ, সুর সংগীত করেছেন আভরাল সাহির। মানিকগঞ্জের মেয়ে কোনালের বেড়ে ওঠা কুয়েতে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে তার টুকটাক পরিচিতি গত কয়েক বছর। কারণ, তার শ্বশুরবাড়ি চট্টগ্রাম। কোনাল বলেন, চট্টগ্রামের ভাষা বুঝতে পারা আর সেই ভাষায় গান করা দুটো আলাদা বিষয়।

কোনাল যোগ করে বলেন, গানটি পুরোটাই চট্টগ্রামের ভাষায়। একেবারে আইটেম গান, মাস্তি আর ভরপুর এন্টারটেনমেন্ট।

‘শুনলেই নাচতে মন চাইবে। কথাগুলো সুরে তুলতে বেশ সময় লেগেছে। রেকর্ডিংয়ের সময় বারবার প্রমিত বাংলায় গেয়ে ফেলছিলাম। মিউজিক ডিরেক্টর আভরাল খুব সহযোগিতা করেছেন। আমার অনেকদিনের ইচ্ছে ছিল চাঁটগাঁইয়া ভাষায় গাইবো। সেই ইচ্ছা পূরণ হয়েছে।’

Reneta

কোনাল আরও বলেন, ফারহান খুব ভালো একজন অভিনেতা এবং তার বেশ কিছু নাটক দেখেছি। অভিনয়ের জন্য সে একেবারে নিবেদিত প্রাণ। দর্শক যখন গানটির সঙ্গে পর্দায় তাকে দেখবে আমার বিশ্বাস প্রত্যেকেই উপভোগ করবেন।

সংগীত পরিচালক আভরাল সাহির বলেন, কোনাল আপু যে গানটি গেয়েছেন এটি চট্টগ্রামের রসালো ভাষার গান। তাকে বুঝিয়ে দেয়ার পর চমৎকারভাবে গেয়েছেন। তার সঙ্গে আগেও একাধিক গান করেছি। আমাদের বোঝাপড়াটা দারুণ।

‘হাঙর’ নাটকের পরিচালক মাহমুদ মাহিন জানান, ১৩ এপ্রিল এই আইটেম গানের শুটিং হবে কক্সবাজারে। বিশাল আয়োজনে গানটির শুটিং হবে। ফারহানের সঙ্গে এতে অভিনয় করছেন সামিরা খান মাহি। পুরো ইউনিট নিয়ে বর্তমানে সেখানে শুটিং করছেন।

পরিচালক মাহমুদ মাহিন বলেন, হাঙর নাটকের শুটিং হবে সর্বমোট সাত দিন। জেলে পল্লী, শুটকির আড়ৎ-এর গল্প থাকবে। ঈদের জন্য বড় আয়োজনের নাটক। টিভিতে প্রচারের পর সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি ঈদে প্রকাশ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আভরাল সাহিরকোনালমাহমুদ মাহিনমুশফিক ফারহানলিড বিনোদনসামিরা খান মাহিহাঙর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT