চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনাল-মাহতিমের কণ্ঠে মিষ্টি প্রেমের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

চ্যানেল আই সেরা কণ্ঠের মুকুট জয়ী শিল্পী কোনাল তার ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। সংগীত সংশ্লিষ্টদের মতে, কোনাল এখন দেশের শীর্ষ স্থানীয় কণ্ঠশিল্পীদের একজন। বিশেষ করে গেল কয়েক বছরে প্লে-ব্যাকে দারুণ সাফল্য অর্জন করেছেন তিনি।

শুধু প্লে-ব্যাক নয়, এর পাশাপাশি নাটকের জন্যেও গান করে যাচ্ছেন ভার্সেটাইল এই কণ্ঠযোদ্ধা। নতুন করে কোনাল একটি গানে কণ্ঠ দিলেন। তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক মাহতিম সাকিব। এই শিল্পীদ্বয় দ্বিতীয়বারের মতো একসঙ্গে গাইলেন।

এর আগে তাদের কণ্ঠে ‘ও বাতাস’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। হরহামেশা শোনা যায় এফএম রেডিও স্টেশনগুলোতে। নতুন খবর হচ্ছে, কোনাল-মাহতিম সাকিবকে নিয়ে নতুন করে একটি গানটি লিখেছেন গীতিকার ও সাংবাদিক ফয়সাল রাব্বিকীন। গানটির নাম ‘তোকে ছাড়া বাঁচা হবে না’।

গীতিকার জানান গানটি শুরুর কথাগুলো এমন, তোর ঐ দুটি চোখে/ আমার পৃথিবী/ তোকে ছাড়া বাঁচা হবে না। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ঢাকার একটি স্টুডিওতে। আর গানের সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। কেএস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় শাহ্‌ মোহাম্মদ রাকিবের পরিচালনায় ‘যে জীবন তোমার আমার’ শিরোনামের নাটকে গানটি পাওয়া যাবে।

এ নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি। প্রযোজক জানান, শিগগির নাটকটি কেএস এন্টারটেইনমেন্টের মুক্তি পাবে।

এদিকে, নতুন বছরে ইতোমধ্যে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। নতুন গানটি প্রসঙ্গে তিনি বলেন, নতুন এই গানটি ভীষণ মিষ্টি প্রেমের। শুনলে আরাম অনুভব হবে। আমি আসলে এ ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য করি। আমার দর্শকরাও আমার কাছ থেকে মিষ্টি প্রেমের গান শুনতে পছন্দ করেন।

Reneta

তবে শুধু রোমান্টিক গান নয়, কোনাল এর আগে চ্যালেঞ্জ নিয়ে পার্টি সং-এও কণ্ঠ দিয়েছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পীর ভাষ্য, মিষ্টি রোমান্টিক ধাঁচ থেকে বেরিয়ে প্রথমবার ‘পাসওয়ার্ড’ ছবিতে ‘আগুন লাগাইলো’ গানটি গেয়েছিলাম। সেটি থেকে ম্যাসিভ লেভেলে সাড়া পেয়েছিলাম।

জনপ্রিয় সব গান কাভার করে পরিচিতির পর মাহতিম সাকিব এখন মৌলিক গানে মনোযোগী। তিনি বলেন, কোনাল আপু আমার পছন্দের শিল্পীদের একজন। তার সঙ্গে কাজ করতে কমফোর্ট ফিল করি। নতুন গানের কথা সুর মনে ধরেছেন। আমার বিশ্বাস গানটি দর্শকদের কাছেও ভালো লাগবে।

‘তোকে ছাড়া বাঁচা হবে না’ গানটি অল্প সময়ে করা। চ্যানেল আই অনলাইনকে গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, যারাই গানটি শুনেছে পছন্দ করেছে। মাহতিম এখনকার প্রতিভাবান শিল্পীদের মধ্যে একজন। আর কোনাল বরাবরই খুব ভালো গায়। রিসেন্ট সিমেনায় তার গাওয়া বেশ কিছু গান ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের। বিশেষ করে ‘প্রিয়তমা’ ছবির টাইটেল গানটি কোনাল দারুণ গেয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমি মনে করি সে যে কোনো গানে পারফেক্ট। আমার দৃষ্টিতে কোনাল এই সময়ের একজন ভার্সেটাইল শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেএস এন্টারটেইনমেন্টকোনালনাটকফয়সাল রাব্বিকীনমাহতিম সাকিবমুশফিক ফারহানরেজোয়ান শেখলিড বিনোদনসামিরা খান মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT