চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের উইকেট শিকারির শীর্ষে মোস্তাফিজ, জয়ে ফিরল চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম দুটি ম্যাচে ঝলক দেখিয়ে উইকেট শিকারির শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস বিপক্ষে অনুজ্জ্বল থাকলে ১ উইকেট নিয়ে মুকুট নিজের করে রেখেছিন টাইগার ফিজ। যদিও সেই ম্যাচে হেরেছিল চেন্নাই। চতুর্থ ম্যাচে ফিজ খেলতে পারেননি দেশে ফেরার কারণে। ওই ম্যাচেও হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। মোস্তাফিজও হারায় পার্পল ক্যাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুই হারের পর মোস্তাফিজ ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে। দুই উইকেট নিয়ে ফিজ উদ্ধার করেছেন শীর্ষ উইকেট শিকারির মুকুট। সাথে চেন্নাই সুপার কিংসও ফিরেছে জয়ে।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে কলকাতাকে ৭ উইকেটে হারিয়ছে স্বাগতিক চেন্নাই। ৪ ওভার ২২ রান খরচায় মোস্তাফিজ নিয়েছেন ২ দুই উইকেট। সবমিলিয়ে ৯ উইকেট নিয়ে সবার শীর্ষে ফিরেছেন কাটার মাস্টার।

ঘরের মাঠে টসে জিতে কলকাতাকে ব্যাটে পাঠায় চেন্নাই। মোস্তাফিজ, রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডের বোলিং তোপে ৯ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪ বল বাকী থাকতেই জয়ের বন্দরে নোঙর করে ঋতুরাজ গাইকোয়াদের দল। আসরে চেন্নাইয়ের তৃতীয় জয় এটি। অন্যদিকে চতুর্থ ম্যাচে প্রথম পরাজয় দেখল কলকাতা।

চেন্নাই বোলারদের তোপে ইনিংস লম্বা করতে পারেননি কলকাতা ব্যাটারদের কেউ। সর্বোচ্চ ৩৪ রান করেন শ্রেয়াস আয়ার, ৩২ বল খেলে। ২০ বলে ২৭ রান করেন সুনিল নারিন এবং ১৮ বলে ২৪ রান করেন অংগুক্রিস রঘুবংশী।

চেন্নাইয়ের হয়ে জাদেজা ও দেশপান্ডে তিনটি করে উইকেট নেন। মোস্তাফিজ নেন দুটি।

রানতাড়ায় নেমে ঋতুরাজ গাইকোয়াডের ৬৭ রানের অপরাজিত ইনিংস ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৫৮ বলের ইনিংসটিতে ছিল ৯টি চারের মার। এছাড়া শিবাম ডুবে ১৮ বলে ২৮ এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

Reneta

কলকাতার হয়ে বৈভব আরোরা দুটি এবং সুনিল নারিন এক উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪ঋতুরাজকলকাতাচেন্নাইজাদেজাদেশপান্ডেমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT