চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বুধবার দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ক্রিকেটে কোকোর অবদানের কথা তুলে ধরেন তিনি।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মাহবুব আনাম এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল হক মইন।

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রিকেট সংগঠক হিসেবে অবদানের কথা স্মরণ করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও কোকোর মূল আগ্রহ ছিল ক্রিকেটে। দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, প্রতিভাবান ক্রিকেটার তৈরির প্ল্যাটফর্ম তৈরি এবং ক্রিকেট কূটনীতিতে তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

Banglabid

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘কোকোর নেয়া বিভিন্ন উদ্যোগের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের আজকের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। তার উদ্যোগেই মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ গড়ে ওঠে এবং ক্রিকেটার তৈরির জন্য একাডেমি ও এইচপি ইউনিটের মতো কার্যক্রম শুরু হয়।’

‘তার নেয়া পদক্ষেপের ওপর দাঁড়িয়েই আমাদের আজকের ক্রিকেট। ভালো ভালো ক্রিকেটার তৈরি হয়েছে তার নেয়া পদক্ষেপেই। রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও রাজনীতির ধারেকাছেও ছিলেন না। ক্রিকেট ছিল তার ধ্যান-জ্ঞান। ক্রিকেটের জন্য নানা উদ্যোগ নিয়েছেন, বড় অবদান রেখে গেছেন।’

বিদেশি কোচ ও প্রশিক্ষকদের মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নয়নে কোকোর ভূমিকার কথাও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিদেশি কোচ এনে দেশের ক্রিকেটের মানোন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন কোকো।

Reneta

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় আরাফাত রহমান কোকোর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট সংগঠক হিসেবে তার নেয়া বিভিন্ন উদ্যোগ দেশের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলএনএসসিকোকোক্রীড়া দলতারেকমাহবুবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT