চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানের দায়িত্ব নিয়ে শহীদ জিয়াকে স্মরণ করলেন বরকত উল্লাহ বুলু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বার্ষিক সাধারণ সভা হয়ে গেল। দীর্ঘ পাঁচবছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি-পরিচালকদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সভাপতির দায়িত্ব নিয়ে ক্রীড়াক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেছেন বিএনপির সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

নতুন সভাপতি বরকত উল্লাহ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেন এবং বাংলাদেশের ক্রীড়ায় নতুন উদ্যমে একটি প্রাণ সঞ্চার করেছিলেন। তিনি যদি বিকেএসপি প্রতিষ্ঠা না করতেন, বাংলাদেশে এত ক্রীড়াবিদের জন্ম হতো না। যদি ঢাকা স্টেডিয়ামকে আধুনিকায়ন না করতেন, ফ্লাডলাইট না দিতেন, বাংলাদেশের ফুটবল এত উন্নত হতো না।’

‘উনি মুসলিম বিশ্বের যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন, সে কারণে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে গেছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। আরেকজনকে স্মরণ করছি, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে যিনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। তার নাম হলে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও আরাফাত রহমান কোকো। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন স্পোর্টস ঘটনার লোক। উনি নিজেও ক্রিকেট এবং ফুটবল খেলতেন।’

Banglabid

সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহামেডান সভাপতি বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যেন সঠিকভাবে, সৎভাবে এই ক্লাবের পথযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

মোহামেডানের নির্বাচনে নতুন পরিচালকরা হলেন- লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোকোজিয়াউর রহমানতারেকবরকতউল্লাহবাংলাদেশবিকেএসপিমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT