চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামের এক তরুণের কাছে আসতে থাকে কোহলি-ডি ভিলিয়ার্সের কল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভিরাট কোহলি এবং মানীশ

ভিরাট কোহলি এবং মানীশ

শুধু আশ্চর্যজনকই নয়, যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো এক ঘটনা। সম্প্রতি বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিদের থেকে ফোনকল পেয়েছেন মনীষ বিসি নামের এক তরুণ। ভারতের প্রত্যন্ত এক গ্রামে বসে সেই তরুণ কলগুল পেয়েছেন, যে খবর মনীষকে তুলে এনেছে গণমাধ্যমের শিরোনামে।

ভারতের ছত্তিশগড়ের গাড়িইয়াবাঁদ জেলার মধ্যগাঁও গ্রামে পরিবারসহ থাকেন মনীষ। স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে নতুন একটি সিমকার্ড কেনার পর তার সাথে ঘটে আশ্চর্যজনক সব ঘটনা। তার কাছে পুরো কাহিনী সিনেমার মতো ছিল, বিষয়টি প্রথম বন্ধু খেমরাজকে জানায়। প্রথমে তারা মনে করেছিল অন্যকোন বন্ধু তাদের সাথে মজা করছে। পরে জানা যায় সিমটি ভারতীয় ক্রিকেটার রাজত পাতিদারের ছিল একসময়।

কৃষক গজেন্দ্র বিসির ছেলে মনীষের ঘটনাগুলো শুরু হয় ২৮ জুন থেকে, যখন দেবভোগ বাজারের এক দোকান থেকে নতুন জিও সিম নেন। মনীষ ও খেমরাজ হোয়াটসঅ্যাপ চালু করার পর দেখেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক পাতিদারের প্রোফাইল ছবি দেখা যাচ্ছে। প্রথমে তারা মনে করেন হোয়াটসঅ্যাপ সেবার কোন ত্রুটি। এরপর একের পর এক কল আসতে থাকে, এবং অন্যপ্রান্ত থেকে পরিচয় আসে কোহলি, ডি ভিলিয়ার্স এবং জশ দয়ালের।

প্রথমে ভাবনায় আসে হয়ত বন্ধুদের কোন পরিকল্পিত মজা। কোহলি ফোন করে পাতিদারকে চান এবং জিজ্ঞাস করেন যে সে কোথায়। এবি ডি ভিলিয়ার্সের কথা তারা বুজতে পারেননি, কারণ ইংলিশে কথা বলেছেন প্রোটিয়া কিংবদন্তি। ২৮ জুলাই পাতিদার নিজেই কল করে সিমটি ফেরত চান। পরে পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়টি।

মধ্যপ্রদেশ সাইবার সেল গাড়িয়াবাঁদ পুলিশকে জানায়, তারা মনীষ ও তার পরিবারের সঙ্গে কথা বলে সম্মতিতে সিমটি পাতিদারকে ফেরত দেন। ডেপুটি এসপি সিনহা বলেছেন, ‘এতে কারও কোন আইনগত দোষ ছিল না। এটা শুধুমাত্র নিয়মিত টেলিকম প্রক্রিয়ার ফলাফল।’ ভারতে একটি সিম ৯০ দিন ব্যবহার না করলে সেটি কোম্পানি নিষ্ক্রিয় করে দেয় এবং নতুন গ্রাহকের কাছে বরাদ্দ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরসিবিএ বি ডি ভিলিয়ার্সভিরাট কোহলিমানীশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT