চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল থেকে ছিটকে আইপিএলেও শঙ্কায় ডি ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগ ( পিএসএল) থেকে ছিটকে গেলেন এবি ডি ভিলিয়ার্স। পিঠে চোটের জন্য পাকিস্তান লিগে এবার আর খেলতে পারবেন না সাউথ আফ্রিকার তারকা ক্রিকেটার। যা নিয়ে হতাশ এবিডি নিজেও।

লাহোর কালান্দার্সের হয়ে এবার সংযুক্ত আরব আমিররাতে প্রথম স্তরের কিছু ম্যাচ খেলেছিলেন ডি ভিলিয়ার্স। বেশ ভালো ফর্মে ছিলেন। সাত ম্যাচে করেছেন ২১৮ রান। গড় ৫৪.৫০। কিন্তু করাচিতে ম্যাচ শুরুর আগেই ছিটকে গেলেন।

হতাশ ভিলিয়ার্স বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটপ্রেমী সমর্থকদের সামনে খেলতে পারব না ভেবে খুব খারাপ লাগছে। কিন্তু আমার কিছু করার নেই। ডাক্তার আমাকে দু’সপ্তাহের বিশ্রাম নিতে বলেছেন। তার মানে আর আমার খেলা হবে না এবার।’

বিস্ফোরক এ ব্যাটসম্যান আরেকটু যোগ করে বলেছেন, ‘আশা করছি, পরেরবার আমি আবার এই লিগে ফিরব। দলেকে ট্রফি জেতাতে সাহায্য করব।’

ভিলিয়ার্সের ইনজুরিতে চিন্তায় পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলও। আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কি খেলতে দেখা যাবে এবিডিকে? উঠছে এমন প্রশ্নও।

প্রোটিয়া তারকার চোটের জন্য একটা সংশয় দেখা দিয়েছে। কিন্তু যেহেতু দুই সপ্তাহের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তাই আইপিএলে খেলা আটকাবে না বলেই মনে করা হচ্ছে। শুরুর দিকে দু-একটা ম্যাচে সমস্যা হলেও হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ বি ডি ভিলিয়ার্সপিএসএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT