চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৬* দিয়ে শচীনের দুই রেকর্ড ভাঙলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি ক্রিকেট খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড একদিনেই ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। ওয়ানডেতে পেয়েছেন ৪৬তম শতক, যা দিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, সঙ্গে টপকে গেছেন ঘরের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও।

স্বদেশি কিংবদন্তির ১০০ সেঞ্চুরি থেকে এখনও অনেকদূরে কোহলি। উঁচু সেই পথে ছুটে ৭৪তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন রোববার। সবশেষ দুটি শতক এলো শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের মধ্যে।

গ্রিনফিল্ডে সিরিজের তৃতীয় ম্যাচে কোহলি ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানে অপরাজিত থাকেন। সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ১১৩ রানের ইনিংস।

Banglabid

একদিনের ক্রিকেটে ৪৬টি সেঞ্চুরি হল কোহলির। মাস্টার ব্লাস্টার শচীনের রেকর্ড ৪৯ শতক টপকানোর খুব কাছে তিনি। টেস্টে ২৭টি ও টি-টুয়েন্টিতে একবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি।

ওয়ানডেতে দেশের মাটিতে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি আছে শচীনের। সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন কোহলি, তার হল ২১টি শতক।

একদিনের ক্রিকেটে দুই প্রতিপক্ষের বিপক্ষে ৯টি করে শতকের নজির গড়েছিলেন প্রথম ম্যাচে। কোহলি এবার ছাড়িয়ে গেলেন নিজেকেও। একক প্রতিপক্ষের ১০ সেঞ্চুরি করে ফেললেন। শ্রীলঙ্কার বিপক্ষে শচীনের ৮টি শতক আছে। কোহলি তাকে ছাড়িয়েছেন প্রথম ম্যাচেই। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯বার সেঞ্চুরি করেছিলেন শচীন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৯ শতক আছে কোহলির।

Reneta

গ্রিনফিল্ডে তিন ওয়ানডের সিরিজে শেষটিতে টসে জিতে ব্যাট করে ভারত। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান তোলে স্বাগতিকরা। কোহলির রেকর্ডের দিনে ওপেনার শুভমন গিল ১১৬ রান করেছেন। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড জয়ে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল ভারত।

চারশ ছুঁইছুঁই রান তাড়ায় নেমে ২২ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। হারে রেকর্ড ৩১৭ রানে। মোহাম্মদ সিরাজ ৪ উইকেট নিয়েছেন।

ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে ২৯০ রানে জিতেছিল কিউইরা। ভারতের আর্গের সর্বোচ্চ ব্যবধানে জয়টি ছিল ২৫৭ রানের, ২০০৭ সালে পোর্ট অব স্পেনে বারমুডার বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিক্রিকেটবিসিসিআইলিড স্পোর্টসশচীনশ্রীলঙ্কা-ভারত সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT