ক্রিকেট

পরের ম্যাচ থেকে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলবে: শান্ত

বাংলাদেশ ক্রিকেটার শান্তের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তিনি ক্যাপ ও গ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার শান্ত একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন, তিনি সবুজ জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। এরপর ১৩৭ রানে চার ব্যাটারকে হারায় বাংলাদেশ। আউট হওয়া ব্যাটারদের প্রায় সবাই ফিরেছেন বাজে শট খেলতে গিয়ে। বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও দায়িত্বশীল ব্যাটিং না করায় বাংলাদেশ থেমেছে ২৫৬ রানে। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারের পর ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আশা করেছেন নাজমুল হোসেন শান্ত। বলেছেন, ‘পরের ম্যাচ থেকে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলবে।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত বলেছেন, ‘ভারত সবসময়ই ভালো দল। তারা এইভাবে খেলতে সক্ষম। আজ তারা আমাদের সেটা দেখিয়েছে। সবদলই (নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত) খুবই ভালো। আমার মনে হয়, এখন পর্যন্ত আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। আশা করি সামনে সেটা করতে পারব।’

‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে। সব পেসাররাও ভালো করেছে। আমাদের দলের জন্য দুশ্চিন্তার জায়গা হচ্ছে, ব্যাটিংয়ে আমরা শেষটা ভালো করিনি। আমরা ভালো শুরু করেছিলাম। আমার মনে হয় তানজিদ ও লিটন যদি আরও কিছুক্ষণ ব্যাটিং করত, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমরা এখনও আমাদের সেরা খেলা খেলিনি। আমাদের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। আশা করি পরের ম্যাচে সেটা দেখাতে পারব।’

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। তার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শান্ত বলেছেন, ‘তিনি ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন। আশা করি আমরা সামনের ম্যাচে তাকে পাব।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কোহলি বাংলাদেশ ভারত শান্ত সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…