চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ‘ভুল পায়ের ইনসুইংয়ের’ প্রশংসায় কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার উল্লাসে ভাসছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে নিয়মিত নন বিরাট কোহলি। দীর্ঘ সাত বছর পর আবারও বল হাতে হাজির হয়েছিলেন ২২ গজে। বিশ্বকাপে নিজের প্রথম উইকেটও তুলে নিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন। অভিজ্ঞ ব্যাটার বল হাতে কীভাবে সাফল্য পেয়েছেন তা জানালেন বোলিং কোচ পরশ ম্যামব্রে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রোববার ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেটটি তুলে নেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে ভুল পায়ের দারুণ একটি ফাঁদ তৈরি করেছিলেন ৩৫ বর্ষী মহাতারকা। যা দেখে বেশ সন্তুষ্ট কোচ ম্যামব্রে।

সাধারণত কোহলি ‘রং ফুটেড’ বোলার হিসেবে পরিচিত। বোলিংয়ে সামনের পা ফেলার আগেই হাত ঘোরানো শুরু করেন। এডওয়ার্ডসকে আউট করা সেই ডেলিভারিতে খানিকটা ইনসুইং পেয়েছিলেন। বলটা অবশ্য লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে গেলেও খেলতে গিয়ে ক্যাচ দেন এডওয়ার্ডস। যে কারণে কোচ ম্যামব্রেও মজা করে সেটির নাম দিলেন, ‘রং ফুটেড ইনসুইংয়ের ভীতি।’

Banglabid

৫১ বর্ষী কোচ বলেছেন, ‘এট একটি দারুণ ফাঁদ ছিল। বিরাটের উইকেট পাওয়াটা দেখতে ভালো লেগেছে। তাকে ফাইন লেগে ফিল্ডারের পজিশন ঠিক করতেও দেখেছি। লোকেশকে বলছিল, কোথায় বল করবে। বিরাটকে বোলিংয়ে কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে রোহিতের সঙ্গে কথাও হয়েছে। নতুন বলে সুইং পায়।’

‘মাঝের ওভারগুলোতে বিরাটকে দিয়ে বল করানো একটি চ্যালেঞ্জ ছিল। সে দারুণভাবে উতরে গেছে। আমরা এখন তাকে ডেথ ওভারেও ব্যবহার করার কথা ভাবছি। দেখা যাক কী হয়, তবে আমার বিশ্বাস তাতেও সাফল্য আসবে। তার ইয়র্কারগুলো ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে কার্যকর হবে। আশা করি এমনকিছুই দেখা যাবে।’

সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট পেয়েছিলেন কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ইনিংসে ৬৬২ বল করে ৫টি উইকেট পেয়েছেন। টি-টুয়েন্টিতে ১৩ ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। টেস্টে ১১ ইনিংসে ১৭৫ বল করলেও কোনো উইকেটের দেখা পাননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিভারতমামব্রেরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT