চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ৭৭, বেঙ্গালুরুর প্রথম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, বেঙ্গালুরুর প্রথম জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজ-ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আসর শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। বিরাট কোহলির অনবদ্য ইনিংসে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পেপ ডু প্লেসিসের দল। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আসর শুরু করা পাঞ্জাব দেখল প্রথম পরাজয়।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে অতিথি দলকে আগে ব্যাটে পাঠায় বেঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ গড়ে পাঞ্জাব। জবাবে চার বল ও চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।

দিল্লি অধিনায়ক দলের হয়ে সর্বোচ্চ রান করেন। পাঁচটি চার ও এক ছক্কায় ৩৭ বলে ৪৫ রান করেন। জিতেশ শর্মা ২০ বলে ২৭, প্রভশিমরন সিং ১৭ বলে ২৫ রান করেন।

Banglabid

বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল দৃটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে বেঙ্গালুুরকে জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি। এগারোটি চার ও দুটি ছক্কায় ৪৯ বলে ৭৭ রান করেন বিরাট কোহলি। কোহলি ফেরার পর দিনেশ কার্তিক ও মোহিপাল লৌমরের ঝড়ো ক্যামিওতে জয়ের বন্দরে নোঙর করে বেঙ্গালুরু। তিন চার ও দুই ছক্কায় ১০ বলে ২৮ রানে কার্তিক, মোহিপাল দুটি চার ও এক ছক্কায় ৮ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন।

পাঞ্জাবের হয়ে হারপ্রীত ব্রার ও কাগিসো রাবাদা দুটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কোহলিপাঞ্জাববেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT