চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ভরাডুবির ম্যাচে কোহলির অনন্য রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার মাটিতে বক্সিং-ডে টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে ভারত। দ্বিতীয় ইনিংসে অতিথিদের ১৩১ রানে গুঁড়িয়ে ইনিংস ও ৩২ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক দল। ব্যাটারদের ভরাডুবির ইনিংসে আলো ছড়াতে পেরেছেন কেবল বিরাট কোহলি। ৮২ বলে ৭৬ রানের ইনিংস খেলে গড়েছেন অনন্য কীর্তিও।

কোহলি একমাত্র ক্রিকেটার হিসেবে সাতটি ভিন্ন পঞ্জিকাবর্ষে দুই হাজারের বেশি রান সংগ্রহ করার দুর্লভ রেকর্ড গড়েছেন। এই রান তিনি সংগ্রহ করেছেন তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে।

বক্সিং-ডে টেস্ট ছিল চলতি বছরে ভারতের সবশেষ ম্যাচ। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৩৮ রান করেন কোহলি। দ্বিতীয় ইনিংসে করেন ৭৬ রান। এই ম্যাচের রান মিলিয়ে ২০২৩ পঞ্জিকাবর্ষে তিন ফরম্যাটে তার মোট রান হয়েছে ২,০০৬।

এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ২০১২ সালে (২,১৮৬ রান), ২০১৪ সালে (২,২৮৬ রান), ২০১৬ সালে (২,৫৯৫ রান), ২০১৭ সালে (২,৮১৮ রান), ২০১৮ সালে (২,৭৩৫ রান) ও ২০১৯ সালে ২,৪৫৫ রান করেছিলেন কোহলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৩, ২০২৬

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT