ক্রিকেট

পন্টিংকে ছাড়িয়ে গেলেন কোহলি

কোহলি ক্রিকেট খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি ক্রিকেট মাঠে ব্যাট হাতে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি এবার আরও একটি রেকর্ডে নাম লেখালেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের চূড়ায় উঠতে না পারলেও ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে। তার সামনে এখন কেবল শচীন টেন্ডুলকার।

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে নামার আগে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়কের থেকে ২ রানে পিছিয়ে ছিলেন কোহলি। যা টপকাতে ৮ বল খেলেন ওয়ানডেতে পঞ্চাশ সেঞ্চুরির মালিক।

পন্টিং বিশ্বকাপে ৫ আসরে ৪৬ ম্যাচে ৪২ ইনিংসে করেছিলেন ১,৭৪৩ রান। যেটি টপকাতে কোহলির লাগল চারটি বিশ্বকাপ, আর ৩৭ ম্যাচ।

সর্বোচ্চ ৬ বিশ্বকাপ খেলা শচীন ৪৫ ম্যাচে ৪৪ ইনিংসে ২,২৭৮ রান করেছেন বিশ্বমঞ্চে। ২০২৭ বিশ্বকাপে সেই রান টপকে শীর্ষে ওঠার সুযোগ থাকবে কোহলির।

এবারের বিশ্বকাপে সাতশর বেশি রান করে এরমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন কোহলি। শচীনের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির টপকে প্রথম ব্যাটার হিসেবে করেছেন ৫০ নম্বর সেঞ্চুরিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালে আগে ব্যাট করা ভারতের সংগ্রহ ১ উইকেটে ৯ ওভারে ৬৬ রান। রোহিত ৩৭ ও কোহলি ২৩ রানে ক্রিজে আছেন।

বিষয়:অস্ট্রেলিয়া আহমেদাবাদ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কোহলি নতুন রেকর্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…