বিনোদন

করণ জোহরের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ সামান্থার

দুটি ব্যক্তির ছবি, একজন মহিলার লাল পোশাক ও অন্যজন পুরুষের স্যুটে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্যক্তির ছবি, মহিলার লাল পোশাক ও পুরুষের স্যুট, উজ্জ্বল পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজন। যেই সিজনে বলিউডের অনেক তারকাদের পাশাপাশি উপস্থিত হতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

গেল বছরের শেষে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই বেশ আলোচনায় সামান্থা। কিন্তু কেন বিচ্ছেদের পথে হেঁটেছেন নায়িকা, সে কথা খোলসা করেননি দুজনের কেউই। তবে এবার করণ জোহরের শোতে এসে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা।

শোতে অভিনেত্রী বিচ্ছেদের কারণ হিসাবে করণ জোহরকে দায়ী করেন। তিনি করণকে সরাসরি বলেন, ‘তুমি অসুখী দাম্পত্যের কারণ। তুমি জীবনকে কেথ্রিজি-র মতো করে পর্দায় তুলে ধরো। কিন্তু বাস্তবে তা কেজিএফ।’ সামান্থার এমন বক্তব্য শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন করণ জোহর।

মূলত শনিবার (২ জুলাই) করণ জোহর নিজেই পোস্ট করেছেন এবারের সিজনের প্রথম প্রোমো। সেখানে দেখা গেছে, করণের এবারের কাউচে কোন কোন তারকারা হাজির হতে যাচ্ছেন। যেই প্রোমোতে উঠে এসেছে নানান বিতর্কিত তথ্য। তার মধ্যেই সামান্থার বক্তব্যটি নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। – বলিউড হাঙ্গামা

বিষয়:কফি উইথ করণ করণ জোহর বিবাহ বিচ্ছেদ সামান্থা রুথ প্রভু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…