ফুটবল

১২ মাস পরেই ক্লিন্সম্যানকে বরখাস্ত করল সাউথ কোরিয়া

সাউথ কোরিয়ার কোচের সাথে ক্লিন্সম্যানের সাক্ষাৎ, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার ফুটবল কোচ ও ক্লিন্সম্যানের মধ্যে সাক্ষাৎ, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপে জর্ডানের কাছে হারের পর সাউথ কোরিয়ার কোচ ইয়ূর্গেন ক্লিন্সম্যানকে বরখাস্তের সুপারিশ করেছিল দেশটির ফুটবল ফেডারেশনের (কেএফএ) জাতীয় দল পরিচালনা কমিটি। সেই সুপারিশের প্রেক্ষিতে বছর না ঘুরতেই কোচের পদ থেকে ছাঁটাই হলেন এই জার্মান কোচ।

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার সাউথ কোরিয়া কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও তা আর বাড়ায়নি।

খেলোয়াড়ি জীবনে আলো ছড়ালেও কোচ হিসেবে নিজেকে তেমন উচ্চতায় তুলতে পারেননি ক্লিন্সম্যান। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে ২০১৩ সালে শুধু গোল্ড কাপ জিততে পেরেছেন। জার্মানির হয়ে ১০৮ ম্যাচে ৪৭ গোল করা সাবেক এই স্ট্রাইকার ১৯৯০ বিশ্বকাপের পাশাপাশি ১৯৯৬ সালে ইউরোও জিতেছেন।

২০০৪ সালে খেলা ছাড়ার পরপরই নিজ দেশের জাতীয় দলের কোচের দায়িত্ব পান। কিন্তু ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি। এরপর ২০০৮ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে এক মৌসুমও টিকতে পারেননি ক্লাবটির সাবেক এই খেলোয়াড়। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে গোল্ড কাপ জেতানোর পাশাপাশি দেশটিকে ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় তুলেছিলেন ক্লিন্সম্যান।

বিষয়:এশিয়ান কাপ ক্লিন্সম্যান জার্মানি সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…