চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ‘চুমু কাণ্ডে’ পদত্যাগ করলেন রুবিয়ালেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
রুবিয়ালেসের সাথে ক্রীড়াবিদ চুমু খাচ্ছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। পরে সমালোচনা দিয়ে শুরু হলেও পদত্যাগ করতে বলা ও আইনি প্রক্রিয়ায় পৌঁছায় তার কাণ্ড। এসবের জেরে শেষপর্যন্ত পদত্যাগই করলেন রুবিয়ালেস।

পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে ৪৬ বর্ষী রুবিয়ালেস জানিয়েছেন, আরএফইএফের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বলেছেন, ‘কাজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সঙ্গে উয়েফার নির্বাহী কমিটির সহ-সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন রুবিয়ালেস।

Banglabid

গত বুধবার রুবিয়ালেসের বিরুদ্ধে চুমু কাণ্ডের জেরে মামলা দায়ের করেন বিশ্বকাপজয়ী জেনিফার হারমোসো। দেশটির প্রসিকিউটর অফিস জানায়, রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছেন স্পেন ফরোয়ার্ড।

এই প্রসঙ্গে মরগানকে সাক্ষাৎকারে রুবিয়ালেস বলেছেন, ‘আমার নিজের উপর আস্থা আছে এবং জেতার জন্য সত্য সামনে এনে নিজের শক্তি অনুযায়ী লড়াই চালিয়ে যাবো। আমার মেয়ে, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সিডনিতে গত ২০ আগস্ট মেয়েদের বিশ্বকাপ ফুটবলে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। পুরস্কার বিতরণীর মঞ্চে হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রুবিয়ালেস। এরপর থেকে বিষয়টি ঘিরে ফুটবলবিশ্বে শুরু হয় সমালোচনা।

Reneta

ঘটনার জেরে রুবিয়ালেসকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করে ফিফা। স্পেনের প্রধানমন্ত্রী পদত্যাগের আহ্বান জানান। পদত্যাগের জন্য স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনসহ আরও ৫৮ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছিলেন। বিভিন্ন অঙ্গনের তারকা থেকে শুরু করে স্পেনের সাবেক ও বর্তমান ফুটবলাররা নিজেদের ক্ষোভের কথাও জানান বিভিন্ন সময়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফামেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT