চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করলেন কিশোরগঞ্জের ভোটাররা

এস কে রাসেলএস কে রাসেল
৯:৪৩ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

ভোটগ্রহণ শুরুর আগে মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করে মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করেছেন কিশোরগঞ্জের ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর আগে জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিন ভোটারদের নিয়ে মোনাজাতের মাধ্যমে দিনের ভোট কার্যক্রমের সূচনা করেন। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তিনি। যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতি যেন শান্তি-শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই দোয়া করা হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে।

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্য এবং র‍্যাব সদস্যরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। জেলায় মোট ভোটার ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজারের বেশি, নারী ১৩ লাখ ৩২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে ৫ হাজার ১০৫টি ভোটকক্ষ।

Reneta

কেন্দ্রগুলোর ঝুঁকি বিশ্লেষণে ৩৭৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ২৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩০১টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ভোটদান শুরুমোনাজাতের মাধ্যমে
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT