ক্রিকেট

শচীনের নিরাপত্তারক্ষীর আত্মহত্যা

নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎরত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনীর সদস্যরা একে অপরের সাথে সাক্ষাৎ করছে, সম্ভবত নিরাপত্তা বা আনুষ্ঠানিকতা জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নিরাপত্তা বহরের সঙ্গে যুক্ত থাকা এক নিরাপত্তারক্ষী আত্মহত্যা করেছেন। স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান (এসআরপিএফ) নিজ বাসায় নিজেকে গুলি করেন। তার নাম প্রকাশ কাপডে। তিনি ভারতের ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট নিরাপত্তারক্ষী দলের জওয়ান হিসেবে নিযুক্ত ছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, ৩৯ বর্ষী কাপডে মঙ্গলবার রাতে নিজের ঘারে নিজের সার্ভিস রিভলভার ঘাড়ে ঠেকিয়ে গুলি চালান। তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান, ভাই এবং পরিবারের অন্য সদস্যরা রয়েছেন, তাদের কারও কোনো ক্ষতি হয়নি।

জামনা থানার পুলিশ ইন্সপেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, ‘রাত দেড়টায় দিকে ঘটে এই ঘটনা, ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা উদ্ধার করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। সম্পূর্ণ তথ্য হাতে আসার পরেই আমরা বাকিটা বলতে পারব।’

প্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে এমন কারণ দেখিয়ে মামলা করেছে পুলিশ। আপাতত পুলিশ প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়:ভারত শচীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…