ফুটবল

কিংসের বড় জয়ের দিনে হারল মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগ

বাংলাদেশ ফুটবল ম্যাচে কিংসের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুন্ধরা কিংস

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুমে সবচেয়ে বড় জয়টা দেখল বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ রাউন্ডে রহমতগঞ্জকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কিংস। দিনের আরেক ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে ফকিরাপুল ইয়াং ম্যান।

কিংস অ্যারেনায় শুরু থেকেই বল দখলে ছিল স্বাগিতিকদের। জোড়া গোল করেন এমানুয়েলে টনি, একটি করে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম, তপু বর্মণ এবং ডরিয়েল্টন।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেন এমানুয়েলে। ৪৫ মিনিটে এমানুয়েলের পাসে ব্যবধান দিগুণ করেন ফাহিম। ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে সোহেল রানা জুনিয়রের নেয়া কর্নার কিক থেকে হেডে গোল করেন তপু। ৭৪ মিনিটে কিউবা মিচেলের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন এমানুয়েলে। ম্যাচের ৭৮ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে গোলে করে ব্যবধান ৫-০ করেন ডরিয়েল্টন।

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানকে বিপক্ষে গোল দুটি করেন ইরফান হোসেন ও বেন ইবরাহীম ওয়াটারা।

প্রথমার্ধে জালের দেখায় পায়নি কোন দল। বিরতি থেকে ফিরেই লিড পায় ফকিরাপুল, গোল করেন ইরফান হোসেন। ৬১ মিনিটে বেন ইবরাহীম ব্যবধান দিগুন হয় ফকিরাপুলের।

৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। একই সমান ম্যাচ খেলে ১ জয় ১ ড্র ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে মোহামেডান।

বিষয়:কিংস ফকিরাপুল বাংলাদেশ ফুটবল লিগ মোহামেডান রহমতগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…