চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেন ও বিশ্বের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার রাজা তৃতীয় চার্লসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটেনের রানি এলিজাবেথ ও রাজা চার্লসের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতি ও বিশ্বের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে যুক্তরাজ্যসহ বিশ্বের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার করেছেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। ৯ মিনিটের আবেগঘন ভাষণে চার্লস তাঁর মা রানি এলিজাবেথের পরিপূর্ণ জীবনের কথা স্মরণ করেন। মায়ের মতোই বাকি জীবন ব্রিটেনের জনগণ ও সংবিধানকে সমুন্নত রাখার শপথ নেন তিনি।

ভাষণে ব্রিটেনের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স উইলিয়ামসকে প্রিন্স অব ওয়েলস এবং তাঁর স্ত্রী কেট মিডলটনকে প্রিন্সেস অব ওয়েলস উপাধি দেন চার্লস।

জাতীয় শোকের মধ্যেই চার্চের ঘণ্টা আর গুলির আওয়াজে শুক্রবার রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করে ব্রিটেন।

Banglabid

মায়ের মৃত্যুশোকের মাঝেই স্কটল্যান্ডের ব্যালমোরাল থেকে লন্ডনের বাকিংহাম প্রাসাদে ফিরে আসেন নতুন রাজা তৃতীয় চার্লস। এরপর নতুন রাজার সাথে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাক্ষাৎ হয়।

রাজা হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণে চার্লস মা এলিজাবেথের প্রতি আবেগঘন শ্রদ্ধা ও ভালোবাসা জানান। নতুন দায়িত্ব পালনে নিজেকে উৎসর্গের অঙ্গীকার করেন রাজা তৃতীয় চার্লস। ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকেও শুভেচ্ছা জানান চার্লস।

রানির স্মরণে লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে জনসাধারণের অংশগ্রহণে একটি স্মরণসভা হয়েছে। রানির মৃত্যুতে ব্রিটেনের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কুইন’ থেকে পরিবর্তন করে আবার ‘গড সেভ দ্য কিং’ করা হয়েছে।

Reneta

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্রিটেনের সেন্ট জেমস প্যালেসে অ্যাসেশন কাউন্সিলের সভায় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। এরপর প্রথা অনুযায়ী প্রাসাদের বারান্দা থেকে লন্ডন শহরকে উদ্দেশ্য করে নতুন রাজার নাম জানানো হবে। রোববার স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলসেও ঘোষণার মাধ্যমে জানানো হবে রাজা তৃতীয় চার্লসের নাম।

জাতীয় শোকের মাঝেই নতুন রাজা চার্লসের সম্মানে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৪টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্রিটেনের পতাকা ২৬ ঘণ্টার জন্য পূর্ণ উচ্চতায় রাখা হবে, এরপর আবারও নামিয়ে আনা হবে অর্ধনমিত অবস্থায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্তব্যব্রিটেনরাজা তৃতীয় চার্লস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানির সাথে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানারও সাক্ষাৎ হয়েছিল

পরবর্তী

নিউজিল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন ফিঞ্চ

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিঞ্চ, অবসর ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন ফিঞ্চ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের পর উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ঘটনার সূত্র ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT