রাজা হিসেবে অভিষেকের ৬ মাসের মাথায় ক্যান্সার আক্রান্ত হন ব্রিটেনের রাজা চার্লস। তবে ব্রিটিশরাজ দপ্তর এক বিবৃতিতে জানায়, মূত্রথলিতে একটি অস্ত্রোপচার হলেও সেখানে ক্যান্সার ধরা পরে নাই রাজার। রাজা চার্লস কোন ধরণের ক্যান্সারে আক্রান্ত তা জানা যায়নি।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর অনেক খাবার নিজের খাদ্য তালিকা থেকে বাদ দিয়েছেন রাজা চার্লস। রেড মিট জাতীয় খাবার বাদ দিয়েছেন রাজা চার্লস।
চিকিৎসা শুরু হওয়ার পর থেকে রেড মিট ছুঁয়েও দেখেননি তিনি। দুপুরে থালা সাজিয়ে খেতেও বসেন না বরং সবজি ও সালাদ থাকে তার পাতে। আর রোজ খাওয়ার পর একটি করে অ্যাভোক্যাডো নিয়ম করে খান তিনি।
রাণী ক্যামিলা জানিয়েছেন, ক্যান্সার চিকিৎসা চলাকালীন একটি বারের জন্যও নিজের পছন্দের কোনও খাবার গ্রহণ করেন নি তিনি। মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন। রাজকীয় ভোজ ছেড়ে ডিটক্স পানীয় খান তিনি।
এই বিষয়ে ভারতীয় মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার বলেন, ডায়েট করলেই যে ক্যান্সার চলে যাবে, তা নয়। তবে ক্যানসারের রোগীদের ক্ষেত্রে সুষম ডায়েট সত্যিই জরুরি। তেলমশলা দেয়া খাবার কম খাওয়া, বেশি করে শাকসবজি ও ফল, ডিটক্স পানীয় খেলে শরীর অনেকটাই ভাল থাকতে পারে। আসলে কার শরীর কেমন, কী ধরনের ক্যান্সারে ভুগছেন, ক্যান্সার ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে তার উপর নির্ভর করেই ডায়েট ঠিক করতে হবে।
সূত্র: আনন্দবাজার







