দুই রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের দুইদিনের মাথায় আবারও খুনের ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে। সোমবার রাতে উখিয়ার ১৯ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, ক্যাম্প-১৯ এ দুষ্কৃতিকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ১৫ অক্টোবর রাতে ১৩ নং ক্যাম্পে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুইদিনের মাথায় আবারও হত্যাকেণ্ডের ঘটনা ঘটল।







