চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শককে মুগ্ধ করবে ‘কিল হিম’ এর ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ক’দিন আগেই প্রকাশ পেয়েছে অনন্ত জলিল অভিনীত ছবি ‘কিল হিম’র টিজার। মুক্তি পাওয়া টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এই নায়ক। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে মুগ্ধ হয়ে যাবেন!

সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে অনেকেই এসে অনন্ত জলিলকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’ দেখার আগ্রহ প্রকাশ করে শ্লোগান দেন।

তখন অনন্ত জলিল বলেন, ট্রেলার দেখে সবাই বুঝতে পারবেন আগে যতগুলো সিনেমা করেছি সেগুলোর সাথে ‘কিল হিম’ এর কোনো মিল নাই। এগুলো লিখবেন। হয়তো ৫৬/৫৭টি সিকোয়েন্সের মধ্যে যে কোনো দেশের সিনেমার একটা সিকোয়েন্সের সাথে মিলতে পারে! এছাড়া সবকিছুই নতুনত্ব পাওয়া যাবে।

‘কিল হিম’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। অনন্ত জলিল বলেন, সিনেমার গল্প শোনাতে ইকবাল আমার সঙ্গে সাত থেকে আটবার মিটিং করেছেন।

‘ছবির গল্পকার জহির বাবু ভাই বলেছিলেন আমরা একবার গল্প শোনাই। হয়তো আপনি গল্প ভালো বোঝেন তাই বারবার প্রশ্ন করছেন। তবে বিশ্বাস রাখেন আপনার চাহিদা মত গল্প হবে। তাদের কথায় আমি আশ্বস্ত হলাম। মহরত থেকে শুরু করে আজ পর্যন্ত ভালো লাগছে। ছবিও ভালো হবে।’

১৭ এপ্রিল ‘কিল হিম’র ট্রেলার বড় পর্দায় প্রকাশের কথা থাকলেও এর নায়িকা এবং অনন্তপত্নী বর্ষা অসুস্থ থাকায় দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অনন্ত জলিল। তিনি জানান, ঈদে মুক্তির আগেই ট্রেলার প্রকাশ করা হবে।

Reneta

২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই অনন্ত বর্ষা ছবি করে আসছেন। এবার তারা জানান, ‘কিল হিম’র মাধ্যমে নিজেদের প্রযোজনার বাইরে ছবি করলেন। অনন্ত জলিল জানান, এটি অ্যাকশন ধাঁচের ছবি। এর জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখেছেন। বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঈদের ছবিকিল হিমট্রেলারবর্ষামিশা সওদাগররুবেললিড বিনোদনসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT