চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের নাটক: বাবার কাছ থেকে ছেলের টাকা আদায়ের চেষ্টা

আটক ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
পাঁচ যুবককে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে, অপহরণের নাটকের তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভুক্তভোগী মো. মুছা শিকদার (২৮) ও তার সহযোগী মো. পারভেজকে (২০) ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মো. মুছা শিকদার (২৮) নামে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ভাই মাহবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন। সেই হারানো জিডির ছায়া তদন্ত করে সোমবার সন্ধ্যায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে কথিত ভুক্তভোগী মো. মুছা শিকদার ও তার সহযোগী মো. পারভেজকে আটক করে ডিবি ওয়ারী বিভাগ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মুছা শিকদার জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন। কৌশলে তার বাবার কাছ থেকে সেই টাকা জোগাড় করতে তিনি নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজান।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, পরে সময়ে তার পরিচিত মো. পারভেজকে দিয়ে তার বাবার কাছে টাকা চাইতে থাকেন। পাশাপাশি হুমকি দেন যে, টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার আসল রহস্য উদঘাটন করে গোয়েন্দা ওয়ারী বিভাগ। পরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের দুজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়।

Reneta

এ ঘটনায় পরের সকল আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণের নাটকআটক ২ডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT