বিনোদন

মা হারালেন অভিনেতা কিচ্চা সুদীপ

কিচ্চা সুদীপের মা সঙ্গে তার ছবি, বাংলা সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা কিচ্চা সুদীপের মা-সহ ছবি, বাংলাদেশি অভিনেতার পারিবারিক মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মা হারালেন জনপ্রিয় কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ। রবিবার (২০ অক্টোবর) সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুদীপের মা সরোজা সঞ্জীব।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার সাথে লড়াই করে মারা গেছেন সুদীপের মা৷ ফিল্মিবিট এর একটি প্রতিবেদন বলছে, আজ তার মৃতদেহ জেপি নগরে তার বাড়িতে পৌঁছালে শহরে তার শেষকৃত্য সম্পন্ন হবে। কিচ্ছা সুদীপের পরিবার এবং প্রিয়জনরা তার মা সরোজার শেষ শ্রদ্ধা জানাতে তাদের বাসভবনে পৌঁছাবেন।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি প্রার্থনা করি যে বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক এবং সুদীপ ও তার পরিবারকে শোক-বেদনা সহ্য করার শক্তি দান করুন।”

কিচ্ছা সুদীপ তার মা সরোজার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন। কয়েক বছর আগে, মা দিবস উপলক্ষে অভিনেতা তার এক্স হ্যান্ডেলে মাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন। তিনি লিখেছেন, “প্রত্যেক মায়ের জন্য শুভ মা দিবস, আপনার নিঃশর্ত ভালবাসা এবং ত্যাগের শেষ নেই। আপনাকেও আম্মা মা দিবসের শুভেচ্ছা, সব কিছুর জন্য।” –পিঙ্কভিলা 

বিষয়:কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ মা হারালেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…