চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। পাশাপাশি রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিও তুলেছে দলটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি জানান।

সমাবেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, বিশ্বজুড়ে রমজান মাস শুরু হলে বিভিন্ন দেশে নিত্যপণ্যের দাম কমানো হয়। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে উল্টো দ্রব্যমূল্য বেড়েছে। তিনি দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Banglabid

নবনির্বাচিত সরকারের উদ্দেশে তিনি বলেন, রমজানজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দিনের বেলায় হোটেল বন্ধ রাখতে হবে। একই সঙ্গে হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিও জানান তিনি।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল বলেন, রমজান শুরু হতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। তিনি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নেওয়া থেকে বিরত থাকতে হবে।

এ সময় সেতুমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে আব্দুল জলিল বলেন, আপোষের মাধ্যমে অর্থ লেনদেনকে চাঁদাবাজি নয় বলে যে মন্তব্য করা হয়েছে, তা অনভিপ্রেত। তিনি ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাফত মজলিসদ্রব্যমূল্য নিয়ন্ত্রণরমজানহোটেল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT