চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্যাসিবাদের পক্ষের কাউকে কমিটিতে দেখতে চাই না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টের ছাত্র জনতার অংশগ্রহণে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে উচ্ছেদ করতে সক্রিয় ছিলেন নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান। নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সেন্সর বোর্ডে তিনি জায়গা পেয়েছেন। সেন্সর বোর্ড সদস্য হিসেবে ‘ওরা সাত জন’ নির্মাতার নাম আসায় অনেকে প্রশ্ন রাখছেন, `কোন যোগ্যতায় খিজির হায়াতকে সেন্সর বোর্ডে রাখা হলো?‘

আরেকটি পক্ষ বলছেন, আন্দোলনে সক্রিয় থাকার কারণে কি বিশেষ বিবেচনার কাতারে পড়ছেন খিজির হায়াত নিজেও? আসলেই কি তাই? এ ব্যাপারে কথা হয় ‘মিস্টার বাংলাদেশ’, ‘জাগো’ ছবির নির্মাতা খিজির হায়াত খানের সঙ্গে।

মঙ্গলবার দুপুরে এফডিসিতে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে পৃথিবীতে এমন নজীর খুব কম। এই আন্দোলনে বা তার আগে শত বাঁধা উতরে যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয়, তাহলে আমি অসমর্থন করি না। ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা নতুন এসব কমিটিতে আসুক এটা আমি চাই না। আমার কথা খুব ক্লিয়ার, যারা বিগতদিনে দালালী করেছে তাদের এখন আর আমরা কেউ দেখতে চাই না।

Banglabid

খিজির হায়াত খান জানান, তাকে সেন্সর বোর্ড সদস্য করায় তিনি সম্মানিতবোধ করছেন। তিনি বলেন, মাস খানেক আগে আমার সঙ্গে একেবারে ক্যাজুয়াল আলোচনা হয়েছিল। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেন্সর বোর্ড, অনুদান এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জুরি বোর্ড এগুলোর কোথায় কাজ করতে চাই। বলেছিলাম, আমার চেয়ে যোগ্য ব্যক্তিরা আছেন। তাদের নেন। যদি যোগ্য খুঁজে না পান তখন আমাকে মাথায় নিয়েন। তবে যেহেতু আমি ফিল্ম বানাই, তাই সেন্সর বোর্ডে ইচ্ছুক। এখানে নানা সমস্যা রয়েছে এবং সেগুলো সংস্কার করা প্রয়োজন।

খিজির হায়াত খান বলেন, যে সেন্সর বোর্ডে আমার নাম এসেছেন এটা ১৯৬৩ সালের আইন দ্বারা পরিচালিত। ১৯৬৩ সালের পর ১৯৭৩ ও ১৯৮৫ সালে এই দুবার সেন্সর নীতিমালা সংস্কার হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে সেন্সর সার্টিফিকেশন বিল পাশ হয়। দুর্ভাগ্যবশত আইনের যে বিধিমালা থাকে সেটা তৈরি করা হয়নি। বিগত সরকার কেন করেনি তা আমার জানা নেই। নতুন সেন্সর সার্টিফিকেশন আইনে জেলা প্রশাসকদের হাতে ক্ষমতা থাকছে বা ওটিটির একটি নিয়ম থাকছে এগুলোতে আপত্তি আছে। এগুলো কমিটিতে থেকে ঠিক করার চেষ্টা করবো।

খিজির হায়াত আরও বলেন, মন্ত্রণালয়ে আলাপ করে জেনেছি অনেকগুলো চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা আছে। মন্ত্রণালয়ের কর্তারা এতে প্রেসারে আছেন। তারা একটি কমিটি দিয়েছেন যাতে চলচ্চিত্রগুলো দ্রুত ছাড়া হয়। মন্ত্রণালয় চাচ্ছে, যতদ্রুত সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশনে যাওয়া যায়। এজন্য বিধিমালা করতে হবে। নতুন কমিটি আনা হয়েছে যেন দ্রুত আলোচনার ভিত্তিতে এই বিধিমালাটা তৈরি করা হয়।

Reneta

এদিকে, সিনেমা সংকটে ভুগছে প্রেক্ষাগৃহগুলো। গেল বছর থেকে আমদানি করা হচ্ছিল হিন্দি ছবি। শুরু থেকে এর ঘোর বিরোধিতায় ছিলেন খিজির হায়াত খান। সেন্সর সদস্য পদ পেয়েও কি তিনি পূর্বের অবস্থানে অনড় থাকবেন?

উত্তরে খিজির বলেন, ব্যক্তিগতভাবে আমি ভারতীয় ছবি আমদানির বিপক্ষে। তবে সিনেমা সংকটে আমাদের পরিবেশক এবং হল মালিকরা চাচ্ছেন, তাই হিন্দি ছবি এলে যেন দেশের ছবি অবহেলিত না হয় সেইদিকে প্রাধান্য দিতে হবে। যেমন সিনেপ্লেক্সে দেশের সিনেমাগুলোকে বেশি শো এবং পিক টাইমে শো দিতে হবে, পরে হিন্দি ছবি চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির হায়াত খানলিড বিনোদনসেন্সর বোর্ডসেন্সর সার্টিফিকেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

আগস্ট ১০, ২০২৬

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT