চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ সপ্তাহ আগেই পদত্যাগ করেন খিজির

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নির্মাতা খিজির হায়াত খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

“সরকারি পদে থাকা মানে এই নয় যে মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারো মানুষ চব্বিশে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানিনা। কোন পদ পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারবো না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে এই সকল কিছু বিবেচনা করিয়া ব্যক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি।”

৫ আগস্ট পরবর্তী সময়ে ‘সেন্সর বোর্ড’ পুনর্গঠন এবং পরবর্তীতে সেপ্টেম্বরের মাঝামাঝিতে নাম পরিবর্তন করে ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন- দুই কমিটিতেই সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন নির্মাতা খিজির হায়াত খান। তবে নভেম্বরে এসেই সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) খিজির হায়াত এক ফেসবুক পোস্টে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগের কথা জানান। গণমাধ্যমকে খিজির জানান, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন।

Banglabid

চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ড থেকে সরে দাঁড়ালেন খিজির। বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ প্রমুখ।

এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে বোর্ডে সদস্য আছেন কাজী হায়াত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির হায়াতলিড বিনোদনসার্টিফিকেশন বোর্ডসিনেমাসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT