চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে সরব নিহালানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A
গোবিন্দ ও সুনীতার ছবি, বিচ্ছেদ গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রবীণ প্রযোজক ও প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান পাহলাজ নিহালানি পিঙ্কভিলা পডকাস্টে অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে তৈরি হওয়া ডিভোর্স গুঞ্জন নিয়ে কথা বলেছেন।

তিনি জানান, ওদের সম্পর্কে তিনি কখনো আলাদা হওয়ার কোনো ইঙ্গিত দেখেননি। বরং তাদেরকে তিনি বর্ণনা করেন ‘অটুট সম্পর্ক’ আর ‘বন্ধুর মতো সঙ্গী’ হিসেবে।

সুনীতা আগে একবার বলেছিলেন, আশেপাশের মানুষ তাকে বেড়ে উঠতে দেয় না। সেই প্রসঙ্গে নিহালানি বলেন, “ও যা বলেছেন, ভুল বলেননি। একদম ঠিক বলেছেন। কারণ জ্যোতিষীদের কারণে এই জটিলতা তৈরি হয়েছে।”

Banglabid

তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি কি কখনো গোবিন্দকে ফোন করে বিষয়টা পরিষ্কার করতে চান, তখন তিনি জানান, “না, জীবনে কাউকে উপদেশ দেওয়া খুবই ভুল। উপদেশ দেওয়ার মানে নিজেকে নিচে নামানো। সত্যি কথা বলা আর সত্যি শোনার মধ্যে বিশাল পার্থক্য আছে।”

গোবিন্দকে তিনি দারুণ অভিনেতা ও মানুষ হিসেবে প্রশংসা করে বলেন, “আমি আজ পর্যন্ত গোবিন্দকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, বলবও না। আমি শুধু তার কাজ আর আশেপাশের মানুষজনকে নিয়েই মন্তব্য করি।”

তবে তিনি এটাও স্বীকার করেন, বাইরের মানুষের কথায় মাঝে মাঝে গোবিন্দর চিন্তাভাবনা প্রভাবিত হয়। “অনেক সময় ওর ভাবনা নষ্ট হয়ে যায় অন্যের কথা শুনে…মানুষ যা খাওয়ায়, ও তা-ই বিশ্বাস করে।”

Reneta

সুনীতা এখন গোবিন্দর কাজ সামলান কি না— জিজ্ঞেস করা হলে নিহালানি বলেন, “ওটা আমি জানি না। আমি শুধু জানি, ওরা কোনোদিন আলাদা হয়নি।”

ডিভোর্স গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “কেউ বলল, নাকি ডিভোর্সও ফাইল করেছে…আমি বললাম, ওরা তো বন্ধু। পরিবার হিসেবেও, কাজের পার্টনার হিসেবেও—আমি ওদের মাঝে এমন কিছু কখনো দেখিনি।”

স্মৃতিচারণ করে নিহালানি এদিন আরও জানান, তিনি আসলে গোবিন্দ-সুনীতার প্রেমকাহিনি অনেক পরে জানতে পারেন। “আমার তো জানা ছিল না। ওরা বিয়ে করে ফেলেছে, সেটাও জানতাম না। ১৯৮৬-এর পর বিয়ে করেছিল, তবু আমি জানতাম না। কারণ আমরা শুধু শুটিং সেটে মিলতাম, ব্যক্তিগত জীবন শেয়ার করাটা জরুরি ছিল না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিন্দডিভোর্সপাহলাজ নিহালানিপ্রবীণ প্রযোজকসুনীতাসুনীদাসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT