চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজার বিদায় জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

৪-১এ অ্যাশেজ অজিদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চারদিন লড়াইয়ের শেষে লাভ হল না ইংল্যান্ডের। দাপুটে পারফরম্যান্সে জয়ে অ্যাশেজ শেষ করল অস্ট্রেলিয়া। ব্যাটে বড় কিছু করতে না পারলেও ঘরের মাঠে মাথা উঁচু রেখে ক্যারিয়ার শেষ করতে পারলেন উসমান খাজা। তার বিদায়ী টেস্টে ইংলিশদের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে অজিরা। ৪-১ ব্যবধানে এবারের অ্যাশেজ শেষ করল তারা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সফরকারী অধিনায়ক বেন স্টোকস। দেড়দিন ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে প্রথম ইনিংসে ৫৬৭ রানে অলআউট হয় স্টিভেন স্মিথের দল। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৪২ রান করতে পারে সফরকারী ইংল্যান্ড। ১৬০ রানের লক্ষ্য পায় অজি দল। রানতাড়ায় নেমে ৫ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকবাহিনী।

১৫ বছর আগে সিডনিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্যাটিং তারকা উসমান খাজার। সেখানেই জাতীয় দলের শেষ ম্যাচটি খেলে ফেললেন। ব্যাট হাতে রাঙাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে আট হাজার রান করা বাঁহাতি।

Banglabid

অ্যাশেজের ফল আগেই নির্ধারিত হয়েছিল অজিরা টানা তিন ম্যাচ জেতায়। মেলবোর্নে চতুর্থ টেস্ট জিতে ইংল্যান্ড কেবল হোয়াইটওয়াশ এড়িয়েছে। শেষ ম্যাচটি বিশেষ হয়ে ওঠে খাজার সুবাদে। একইসঙ্গে আগ্রহ ছিল ম্যাচটি পঞ্চম দিন পর্যন্ত গড়ায় কিনা। কারণ আগের ৪ টেস্ট ১৩ দিনে শেষ হওয়ায় আর্থিক ও উইকেটজনিত ইমেজ সংকটে ভুগছিল অস্ট্রেলিয়া। সিরিজ শেষে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচলো।

সিডনি টেস্টে ইংল্যান্ডের হারটা চতুর্থ দিনেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ২ উইকেট হাতে রেখে তারা যখন দিন শেষ করে, লিড কেবল ১১৯ রানের। সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল ক্রিজে থাকায় পুঁজিটা বড় হওয়ার প্রত্যাশা ছিল। শেষপর্যন্ত অস্ট্রেলিয়াকে ১৬০ রানের লক্ষ্য দিতে পারে। ৬২ রানের ওপেনিং জুটিতে ট্র্যাভিস হেড ও জ্যাক ওয়েদার্ল্ড মিলে পথটা সহজ করে তোলেন।

আবার সেখান থেকেই শুরু হয় শেষদিনের রোমাঞ্চ। ৫৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। বাকি ৫ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতেছে। পরে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের অপরাজিত ১৬ ও ২২ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে নোঙর করে।

Reneta

ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে দাপুটে সেঞ্চুরি হাঁকানো হেড। ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন। সিরিজসেরা হয়েছেন মিচেল স্টার্ক। পাঁচ ম্যাচে শিকার করেছেন ৩১ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১৫৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডখাজাবেথেললিড স্পোর্টসসিডনিস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT