চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কষ্ট হচ্ছে লজ্জা হচ্ছে’, কেন বললেন এই অভিনেতা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
বিনোদন
A A
অভিনেতা লজ্জা ও কষ্ট অনুভব করছেন, বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েটির মুখভর্তি রক্তারক্তি অবস্থা। রক্তের ছাপ লেগে আছে হাতেও। পিঠে ব্যাগ। পাশে লাঠি নিয়ে ধাওয়া করা হচ্ছে। ভয়ে কুঁজো হয়ে পালাতে যাচ্ছে মেয়েটি। সোমবার ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে এমন অবস্থায় একজন নারী শিক্ষার্থীর এই ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

সেই ছবি পোস্ট করে সবাই মেয়েটির জন্য সহমর্মিতা জানাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি অভিনেতা খায়রুল বাসারের হৃদয়ে দাগ ফেলেছে ছবিটি। মেয়েটির ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন সহমর্মিতা।

খায়রুল বাসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঘটনাটি যেহেতু তারই প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের, তাই যেন আরো একটু বেশী মর্মাহত হয়েছেন এই অভিনেতা। সোমবার রাতে তিনি সেই ভাইরাল ছবিটি ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘সে আমার বোন। বুকের ভেতরটা হুহু করে উঠছে এসব দেখে! তোমরা এই স্বপ্নের ক্যাম্পাস এই ভালোবাসার ক্যাম্পাস এই বেড়ে উঠার-মানুষ হবার ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তে রঞ্জিত করছো! একটু নিজেকে ভাবার সময় হয় তোমাদের? কি উত্তর দাও নিজেকে?’

Banglabid

ছবিটি সম্পর্কে বাসার আরো লেখেন, “তুমি যদি ছাত্র হও কি করে বোনকে আঘাত করো, ভাইকে আঘাত করো, বন্ধুকে আঘাত করো? তোমাদের তো জয় করার কথা ভালোবাসায়-ভাতৃত্বে-বন্ধুত্বে! যদি অধিকারের কথা বলো বলার অধিকার আছে। যদি চেতনার কথা বলো দায়িত্বশীলতার পরিচয় দেয়ার দায় তোমাদেরই।”

‘কষ্ট হচ্ছে লজ্জা হচ্ছে এই গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের নিয়ে। তোমরা অসুর না আদর্শ হও।’ ক্ষুব্ধ অভিনেতা লিখেন।

কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়খাইরুল বাসারছাত্রছাত্র আন্দোলননাটকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT