রাজনীতি

সন্ধ্যার পর হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে

খালেদা জিয়া ৫৩ দিন পর বাসায় ফিরেছেন, হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরইমধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

বিষয়:এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া লিভার সিরোসিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…