সিসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন, তিনি শয্যায় শুয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)’তে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক জানিয়েছেন স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে রাতে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ভর্তির পরই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সিসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






