রাজনীতি

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় পাঁচ মাস পর হাসপাতালে চিকিৎসা শেষে আজ বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি বিকেল ৪ টায় তিনি বাসায় ফিরবেন বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

গত মঙ্গলবার বিকেলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। গত পাঁচ মাসে এ নিয়ে একাধিকবার সিসিইউতে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বিষয়:খালেদা জিয়া হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…