রাজনীতি

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া, হাসপাতালে থেকে ছাড়া পেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন, তার সঙ্গে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া।

আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফেরেন তিনি।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

গত ১২ জুন মধ্যরাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচ দিনের চিকিৎসা শেষে আজ বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া।

বিষয়:খালেদা জিয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…