শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার (২২ জুন) ভোর রাত ৩ টার দিকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বেগম খালেদা জিয়াকে।
এক বিবৃতিতে, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে, গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেসময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর ২ মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি।







