রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তার স্বজনরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তার স্বজনরা পাশে আছেন, ছবি তোলা গাড়ির ভিতর থেকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এরআগে বিকাল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে রয়েছেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

খালেদা জিয়ার হাসপাতালে নেওয়া খবর পেয়ে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

বিষয়:এভার কেয়ার খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…