বাংলাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়া তার গুলশানের বাসভবনে ফিরেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গতকাল সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।

চিকিৎসকরা জানিয়েছেন আগের থেকে বেশ কিছুটা সুস্থ বোধ করায় তাকে আবার বাসায় ফিরিয়ে আনা হয়েছে। ২০২৩ সালের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হওয়ার ৫ মাস ২দিন পর এই বছরের ১১ জানুয়ারি নিজ বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

বিষয়:খালেদা জিয়া বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…