স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, কিছু রুটিন চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ৩১ মার্চ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে দুদিন পর আবার গুলশানের বাসভবনে ফিরে আসেন। লিভার সিরোসিস, ডায়াবেটিস, আথ্রাইটিস সহ নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকবছর ধরে বেগম জিয়ার চিকিৎসা চলছে।







