চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদ ঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নেমে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার নিশান মাদুশাঙ্কা ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এদিন চার হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন কুশল মেন্ডিস।

ডানহাতি লঙ্কান ওপেনার খালেদের বলে বড় শট খেলতে যান, ব্যাটের কানায় লেগে বল চলে যায় তৃতীয় স্লিপে। অসাধারণ ক্যাচ নিতে ভুল করেননি স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিন রানে প্রথম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।

তিনে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন লঙ্কানদের ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিস। পঞ্চম ওভারের পঞ্চম বলে শরিফুল ইসলামকে বাউন্ডারি মারেন। এর মাধ্যমে চার হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেন ২৯ বর্ষী তারকা।

ইনিংসের নবম ওভারে প্রথম বল করতে আসেন অভিষেক হওয়া নাহিদ রানা। শুরুতের বলের গতি ওঠান ১৪৫ কিলোমিটারের বেশি। ডানহাতি এ পেসারের বল খেলতে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় দুই লঙ্কান ব্যাটার মেন্ডিস ও দিমুথ করুণারত্নেকে।

১২তম ওভারে আবার আঘাত হানেন খালেদ। এবার সাজঘরে ফিরে যান চার হাজার রান করা মেন্ডিস, ২৬ বলে ১৬ রানের ইনিংস খেলেন, যার মধ্যে দুটি চারের মার রয়েছে।

খালেদের ওই ওভারের শেষ বলে আবার উইকেট হারায় সফরকারী শ্রীলঙ্কা। এবার বোল্ড হন বাঁহাতি ওপেনার দিমুথ করুণারত্নে। অফ স্টাম্পের অনেক বাইরের বল ডিফেন্স করতে চাইলেও ব্যাটের ফাঁক গলে বোল্ড হন। ৩৭ বল খেলে করেন ১৭ রান।

Reneta

এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪৭ রান। খালেদ একাই নিয়েছেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুশলখালেদবাংলাদেশমাদুশাকামিরাজরানালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT