বিনোদন

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

চিত্রনায়িকা কেয়া বিয়ের অনুষ্ঠানে সুন্দর সাজে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা কেয়া বিয়ের অনুষ্ঠানে সুন্দর সাজে উপস্থিত, তিনি পাত্রের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিয়ে করলেন একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা কেয়া। ২৮ নভেম্বর মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান। এতে তার অনুসারীরা চমকে গেছেন। তবে স্বামীর সঙ্গে কোনো ছবি প্রকাশ করেননি এই নায়িকা। 

জানা গেছে, পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। কেয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ যে কারণে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।

বলা দরকার, মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। এরপর টানা সিনেমায় অভিনয় করেন। নায়ক হিসেবে পান মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো তারকাদের।

মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া। এরপর ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা। তার অভিনীত ‘কাঠগোলাপ’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিষয়:কেয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…