চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার নাম কেন ‘কাঠগোলাপ’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২২
বিনোদন
A A

শুরু হয়েছে নতুন ছবি ‘কাঠগোলাপ’। এই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন কেয়া, দোয়েল ও মেঘলা। তাদের তিনটি চরিত্রই ছবিতে গুরুত্বপূর্ণ।

নগরীর বিভিন্ন লোকেশনে ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘কাঠগোলাপ’ এর শুটিং। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

ভিন্ন ধরনের এই গল্প সমাজের কিছু মানুষকে নিয়ে এগিয়েছে। পরিচালক সাজ্জাদ জানান, এমন বিষয় নিয়ে দেশে বা দেশের বাইরে খুব বেশি চলচ্চিত্র নির্মাণ হয়নি। তিনি বলেন, ‘নতুন বিষয় নিয়ে গল্প। স্বাভাবিকভাবেই একটা চ্যালেঞ্জ আছে। তবে অভিনয়শিল্পীদের সহযোগিতায় সেটি সামলে নিয়ে এগিয়ে যেতে পারবো।’

‘চন্দ্রাবতী’ খ্যাত দিলরুবা দোয়েল বলেন, চিত্রনাট্যটা যখন হাতে পাই তখন পুরোটা পড়ে চমকে উঠি। এভাবেও চিন্তা-ভাবনা করা যায়? কিংবা এমন ভাবে কেউ ভাবতে পারে, এটা মাথায় আসেনি এতদিন। কাজটা করে ভালো লাগছে।’

অভিনেতা রাশেদ মামুন অপু নিজের চরিত্র প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি গল্পটা পড়ে। আমার চরিত্রটা হয়তো চেনা কিন্তু মূল জায়গায় একেবারে আলাদা। চরিত্রের বেশ কয়েকটা লেয়ার আছে। যা দর্শকেরা উপভোগ করবেন।’

পরিচালক সাজ্জাদ খান বলেন, আমরা এক ধাপেই শুটিং শেষ করবো। তার পর পরই সম্পাদনা ও ডাবিং শেষ করে দেশী বিদেশী উৎসবে পাঠানোর পরিকল্পনা আছে। ইচ্ছে আছে আগামী বছরই ছবিটি দর্শকদের সামনে নিয়ে আসার। কাঠগোলাপের সুবাস ছড়িয়ে পড়বে বলেই আমাদের বিশ্বাস।’

Reneta

আরেক চরিত্রে অভিনয় করা মেঘলা মুক্তা বলেন, ‘পরিচালক সাজ্জাদের সাহস দেখেছিলাম। ভালো লেগেছিল। তিনি যখন কাঠগোলাপের স্ক্রিপ্ট আমাকে দিলেন। পড়ে দেখলাম এই কাজটির সঙ্গে থাকা যায়। তাছাড়া আমি চাই, সমাজে ইতিবাচক বার্তা দেবে এমন কাজ করতে।’

অপূর্ণ রুবেল বললেন, মানব মনের যে জটিলতার কথা নিয়ে সিনেমা খুব বেশি হয়নি। প্রায় এক দেড় বছর এটা নিয়ে গবেষণা করেছি। এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত একটা গোষ্ঠী আছে, তাদের সঙ্গে আমি আলাপ করেছি। বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি।

কথা বলছেন ‘কাঠগোলাপ’ এর চিত্রনাট্যকার

সিনেমার নাম ‘কাঠগোলাপ’ প্রসঙ্গে রুবেল বললেন, কাঠগোলাপ সুবাস ছড়ায়; কিন্তু গোলাপের মত এই ফুল সব জায়গায় পাওয়া যায় না! সিনেমায় যাদের গল্প বলছি, তারা আমাদের সমাজে সুবাস ছড়াচ্ছে, কিন্তু তাদের আমরা সচরাচর দেখি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ণ রুবেলএকে আজাদ সেতুকেয়াজামশেদ শামীমদোয়েলমেঘলারাশেদ মামুন অপুলিড বিনোদনশিল্পী সরকার অপুসাজ্জাদ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও সংস্কার বাস্তবায়নের পরামর্শ আইক্যাবের

জুন ১৪, ২০২৬

‘মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে’

জুন ১৪, ২০২৬

৫২ বছর পর বিশ্বকাপে এসে শুরুটা রাঙাতে পারল না হাইতি, ৩৬ বছর পর জয় পেল স্কটল্যান্ড

জুন ১৪, ২০২৬

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT