চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণে ডুবে নিলামে অভিনেতার বাড়ি, হাতে আছে অল্প অর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
বিনোদন
A A
অভিনেতার বাড়ির নিলামে অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন শিরোনামে উঠে এসেছিলেন কেভিন স্পেসি। প্রাপ্তবয়স্ক চার জন পুরুষকে যৌন হেনস্থা করার অভিযোগে মামলা চলছিল তার বিরুদ্ধে। পরে সেই মামলায় নির্দোষ সাব্যস্ত হয়েছেন অভিনেতা। কিন্তু দুঃসময় কাটেনি তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেভিন স্পেসি জানিয়েছেন, চরম দুঃসময় পার করছেন তিনি। বছরের পর বছর আইনি লড়াই চালাতে গিয়ে গলা পর্যন্ত ঋণে ডুবেছেন।

পিয়ার্স মরগ্যানকে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ঋণের অর্থ পরিশোধ করতে না পারায় তার বাড়ি নিলামে বিক্রি হয়ে গেছে। তবে বাড়ি হারিয়েও মিলিয়ন ডলারের লিগ্যাল বিল এখনও পরিশোধ করা বাকি রয়েছে।

তাকে জিজ্ঞেস করা হয় বর্তমানে তিনি কোথায় থাকছেন সেই প্রসঙ্গে। তিনি চোখের পানি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে জানান, তার এখন কোনো স্থায়ী ঠিকানা নেই। হাতে অবশিষ্ট আছে অল্প কিছু অর্থ।

দুইবার অস্কার জয়ী অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে হলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ‘টাইমস আপ’ আন্দোলনের সময় তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিক মহিলা সহকর্মী। শুধু মহিলা সহকর্মীদের উপর যৌন নির্যাতনই নয়, চার পুরুষকেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্পেসির বিরুদ্ধে।

২০২৩ সালের ২৬ জুলাই সেই মামলায় রেহাই পেয়েছেন ‘হাউস অফ কার্ডস’ খ্যাত অভিনেতা। মোট নয়টি মামলায় তাকে নির্দোষ সাব্যস্ত করেছেন ১২ সদস্যের জুরি।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকেভিন স্পেসিতারকাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT