চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ঝড় তুলছে অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার টু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
অক্ষয়ের 'কেশরী চ্যাপ্টার টু' সিনেমার পোস্টার, দুই প্রধান চরিত্রের মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৮ এপ্রিল) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা ‘কেশরী চ্যাপ্টার টু’। এক হত্যাকাণ্ডের অজানা গল্প তুলে ধরা এই ছবিটি মুক্তির সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, সঙ্গে ঝড় তুলছে বক্স অফিসেও।

বলিউড মুভি রিভিউজ বলছে, ছবিটি মুক্তির তৃতীয় দিনে বক্স অফিসে ১১.৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটির মুক্তির দিনে আয় ছিল ৭.৭৫ কোটি। আর দ্বিতীয় দিনে আয় ছিলো ৯.২৫ কোটি রুপি!

অর্থাৎ ছবিটি তার প্রথম দুই দিনের আয়কে অল্প ব্যবধানে হলেও ছাড়িয়ে গেছে তৃতীয় দিনে এসে। তারচেয়ে বড় ব্যাপার, প্রতিদিন বাড়ছে আয়ের হিসেব! শুধু ভারতের বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মোট আয় করেছে ২৮ কোটি রুপির বেশী!

Banglabid

অন্যদিকে স্যাচনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে সানি দেওলের ‘জাত’-এর গত ১১ দিনে বক্স অফিস কালেকশন ৭০ কোটি রুপি। মুক্তির ১১তম দিনে এই ‘জাত’ আয় করেছে ৫ কোটি রুপি। অপরদিকে, মুক্তির পর ২০ দিন পর্যন্ত সালমান খানের ‘সিকান্দার’ মোট আয় করেছে ১০৯.৯৫ কোটি রুপি।

‘কেশরী চ্যাপ্টার টু’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে।

ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন এবং লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘কেশরী চ্যাপ্টার টু'অক্ষয় কুমারবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT