অন্যান্য খেলা

ক্যানো স্প্রিন্ট কায়াক: ছেলেদের ৫০০ মিটার দ্বৈতে সোনা জার্মানির

বাংলাদেশের ছেলেরা ক্যানো স্প্রিন্টে সোনা জিতেছে, দুইজন কায়াক চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দুই যুবক ক্যানো স্প্রিন্টে প্রতিযোগিতা করছে, তারা প্যাডেল চালাচ্ছে এবং পানিতে সাঁতরে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্যানো স্প্রিন্ট কায়াকে ছেলেদের ৫০০ মিটার দ্বৈত সবশেষ ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে হয়েছিল। তিন আসর পর এ ইভেন্ট আবারও অলিম্পিকে ফিরেছে। প্যারিস অলিম্পিকে ছেলেদের ৫০০ মিটার দ্বৈতে পদক জিতেছে জার্মানি।

জার্মানির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী জ্যাকব শফ এবং ম্যাক্স লেমকি সোনা জিতেছেন। তাদের সময় লাগে ১ মিনিট ২৬ দশমিক ৮৭ সেকেন্ড। তারা হারান হাঙ্গেরির দুই প্রতিযোগীকে।

ইভেন্টে রৌপ্যপদক জয়ী হাঙ্গেরির বেন্স নাদাস এবং স্যান্ডর টোটকা। তাদের সময় লাগে ১ মিনিট ২৭ দশমিক ১৫ সেকেন্ড। ব্রোঞ্জপদক উঠেছে অস্ট্রেলিয়ার ঝুলিতে। অস্ট্রেলিয়ার সময় লাগে ১ মিনিট ২৭ দশমিক ২৯ সেকেন্ড।

বিষয়:অস্ট্রেলিয়া কায়াক জার্মানি জ্যাকব প্যারিস অলিম্পিক-২০২৪ হাঙ্গেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…