বিনোদন

১৪ বছর বয়সেই কোটিপতি!

বাংলাদেশের শিশু সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন শিশু সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনে সংবাদ উপস্থাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ক্লাস এইটের ছাত্র জিতে নিল এক কোটি টাকা! অমিতাভের শো-এর সবচেয়ে ছোট প্রতিযোগী হিসাবে এই রেকর্ড গড়ল ময়াঙ্ক।

আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। সম্প্রতি চলছিল এই কুইজ শো-এর ‘জুনিয়র’ স্পেশাল উইক। সেখানেই হরিয়ানার মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিল কোটি টাকা।

চারজন পুরুষ ও দুইজন শিশু, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বাংলা সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটিপতি হয়ে দারুণ খুশি ময়াঙ্ক। বাবা-মা’কে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। জেতার পর ময়াঙ্ক জানিয়েছে, ‘আমি সত্যি খুব ভাগ্যবান আমার জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে। অমিতাভ স্যারের বিপরীত দিকে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। উনি আমাকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন। এত কম বয়সে কোটিপতি হওয়াটা আমার পুরো পরিবাররে কাছে গর্বের বিষয়’।

জয়ের জন্য ময়াঙ্ককে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ময়াঙ্ককে আগামী জীবনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

বিষয়:অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…